২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কলেজছাত্র খুন

পূর্ব বিরোধের জের ধরে ফেনী সদর উপজেলায় আজহারুল ইসলাম সজিব (১৭) নামে এক কলেজছাত্র প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

রোববার রাতে উপজেলার কাজিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে।

নিহত সজিব ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও এলাকার মিন্টু মিয়ার ছেলে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিহতের চাচা জসিম উদ্দিন জানান, দু’মাস আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে সজিবের সঙ্গে এলাকার শিহাব উদ্দিনের ছেলে জিহাদুল ইসলাম জিহাদের তর্কবিতর্ক হয়।

“এর জের ধরে রোববার রাতে জিহাদের নেতৃত্বে ৭-৮ যুবক এলোপাতাড়ি কোপায়। এ সময় প্রতিবেশী বাপ্পী এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়। এ সময় হাতাহাতিতে জিহাদও আহত হয়।”

ইউপি চেয়ারম্যান জানান, আহত সজিব ও বাপ্পীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করে। চট্রগ্রাম নেয়ার পথে রাতেই সজিবের মৃত্যু হয়।

আহত বাপ্পীকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, সজিবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিহাদুল ইসলাম জিহাদকে ফেনীর একটি প্রাইভেট ক্লিনিক থেকে আটক করেছে পুলিশ।