২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

যশোর সদরে এক সপ্তাহ আগে দুপক্ষের সংঘর্ষে আহত ও কারাবন্দি এক ব্যক্তির মৃত্যু হয়েছে সোমবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

সকালে যশোর কেন্দ্রীয় কারাগারে মনিরুজ্জামান জিকোর (২২) মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়।

জিকো যশোর সদরের পাগলাদহ বিহারী ক্যাম্প এলাকার ডাবলুর ছেলে।

গত সোমবার (২১ জুলাই) রাতে শহরতলীর পাগলাদাহ গ্রামে এ সংঘর্ষ হয়। ওই রাতেই জিকোকে আটক করে পুলিশ।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সিদ্দিকুর রহমান জানান, কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জিকোকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

সংঘর্ষের পর একটি মামলায় জিকোকে আটক করে কারাগারে আনা হয় বলে জেল সুপার জানান।