২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজানগরে ১৪৪ ধারা জারি

একই সময়ে বিএনপির দুই গ্রুপ ইফতার মাহফিল আয়োজন করায় সুজানগর উপজেলায় দুই স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

সুজানগর অডিটোরিয়াম সংলগ্ন এলাকা এবং তাঁতীবন্দ ইউনিয়নে সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। 

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, সুজানগর পৌর বিএনপি সুজানগর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল আয়োজন করে।

এরপর একই স্থানে সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব সমর্থিত মোনায়েম গ্রুপও ইফতার আয়োজন করার প্রচারণা চালাতে থাকে।

এ অবস্থায় নাশকতার আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই কমিউনিটি সেন্টার ও তদসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে।

ওসি আরো বলেন, তাঁতীবন্দ ইউনিয়নের হাজী আজেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির একটি গ্রুপ ইফতার মাহফিলের আয়োজন করে। এরপর তাদের প্রতিপক্ষ গ্রুপও সেখানে ইফতার মাহফিলের আয়োজন করে।

আইনশৃঙ্খলার অবনতির কথা বিবেচনা করে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।