সাভারে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ধারালো অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন ইমাম হোসেন (১৮), আরিফ হোসেন (১৮), রাকিব ওরফে রকি (২০) ও হামিদুল ইসলাম (২২)।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে একদল ডাকাত ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাবুল মিয়ার বাড়িতে হানা দেয়। খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে চার ডাকাতকে আটক করে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
