সম্পাদকদের সঙ্গে জয়ের ইফতার
দৈনিক পত্রিকা ও বার্তা সংস্থার সম্পাদকদের সঙ্গে রোববার ইফতার করেছেন বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয়।
গণভবনে অনুষ্ঠিত ইফতারে ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ঢাকার ব্যুরো প্রধান ফরিদ হোসেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আলমগীর হোসেন, সংবাদের সম্পাদক আলতামাস কবির, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং ঢাকা ট্রিবিউনের জাফর সোবহান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
ইকবাল সোবহান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘরোয়া পরিবেশে মতবিনিময়ের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।”
