কবীর স্টিলকে ১০ লাখ টাকা জরিমানা
পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের একটি স্টিল কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার সকালে সীতাকুণ্ড উপজেলার বড়কুমিরা এলাকার কবীর স্টীল রি-রোলিং মিলকে এ দণ্ড দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে পরিবেশ অধিদপ্তরের অফিসে মালিক পক্ষের উপস্থিতিতে শুনানি হয়।
শুনানি শেষে কালো ধোঁয়া নির্গমন, শব্দ দূষণ ও ভাসমান বস্তুকণার মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে কারখানাকে জরিমানা করা হয়।
