২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২৫ লাখ টাকা ছিনতাই

কক্সবাজারে একটি ওষুধ কোম্পানির বিপণন কর্মকর্তা ও চালককে মারধর করে নগদ ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 12:21 AM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বৃহস্পতিবার রাত ১১টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বিপণন কর্মকর্তা মেহেদী হাসান সাংবাদিকদের জানান, দোহাজারী, বান্দরবান, কেরানীহাট থেকে টাকা সংগ্রহ করে কক্সবাজার শহরে ফেরার পথে দুটি মোটর সাইকেলে করে এসে কয়েকজন মারধর করে তার কাছে থাকা ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

একটি গাড়িতে করে কক্সবাজার ফিরছিলেন মেহেদী। তার সঙ্গে চালক ছিলেন ওয়াসিম।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, ছিনতাইয়ে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ছিনতাইয়ের বিষয়ে বিপণন কর্মকর্তা ও চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।