বরিশালে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
বরিশালের গৌড়নদী উপজেলায় টেম্পো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিন জন।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলারা এলাকার এ দুর্ঘটনায় হতাহতরা সবাই টেম্পোর আরোহী বলে বরিশাল হাইওয়ে থানার ওসি মো. ইকবাল হোসেন জানান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, যাত্রীবাহী টোম্পোটি গৌড়নদী থেকে বরিশাল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
আর কালামসহ অন্য দুজন মারা যান হাসপাতালে নেয়ার পর। নিহত শিশুটির বয়স আনুমানিক আট বছর।
