২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষীছড়িতে জেএসএস কর্মীকে গুলি

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু) এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার সকালে দুল্লাতলি ইউনিয়নের মুখপাড়া এলাকায় এ হামলায় আহত হন সুজল চাকমা (২২)।

আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

জেএসএস (সন্তু) এ হামলার জন্য ইউপিডিএফকে দায়ী করলেও তারা অভিযোগ অস্বীকার করেছে।

লক্ষীছড়ি থানার ওসি হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি চায়ের দোকানে বসেছিলেন সুজল চাকমা। বেলা ১১টার দিকে দুই অস্ত্রধারী ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। সুজলের পেটে গুলি লেগেছে। 

জনসংহতি সমিতির (সন্তু) লক্ষীছড়ি উপজেলা সভাপতি ধীমান চাকমা এ হামলার জন্য প্রতিপক্ষ সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেনে।

তবে, ইউপিডিএফ প্রচার বিভাগের খাগড়াছড়ি প্রধান নিরন চাকমা এ অভিযোগ অস্বীকার করেছেন।