২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াতের ৪৯ নেতাকর্মী জেলহাজতে

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের ৪৯ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ ২ ও ৩ আমলী আদালতে হাজির হয়ে জামায়াত নেতাকর্মীরা জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের জিআরও সোলায়মান আলী জানান,  চলতি বছরের ১২ মার্চ এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ভাংচুর এবং কয়েকটি মন্দিরের মূর্তি ভাংচুরের ঘটনায় একটি মামলা করেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ।

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলার আসামিরা উচ্চ আদালতের নির্দেশে ১ জুলাই পর্যন্ত জামিনে ছিলেন। এরপর তারা পলাতক ছিলেন।

সকালে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান জিআরও সোলায়মান আলী।