‘আহত’ বাঘের ‘চিকিৎসা’ শুরু
চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত বাঘের ভাস্কর্য সংস্কারের কাজ সাতদিন পর শুরু হয়েছে।
বন্দর নগরীর টাইগার পাস মোড়ে স্থাপিত বাঘের ভাস্কর্যটির একটি পা গত ১৪ জুলাই রাতে ভেঙে ফেলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত হয় এর দেহের অংশও।
সোমবার দুপুর থেকে বাঘটির সংস্কার কাজ শুরু হয়েছে করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকৌশল বিভাগের তত্বাবধানে দ্রুততম সময়ের মধ্যে বাঘটির সংস্কার কাজ শেষ করা হবে।
চট্টগ্রাম শহরের টাইগার পাসে বাঘের ভাস্কর্যটি মঙ্গলবার রাতে দুষ্কৃতকারীরা ভেঙে ফেলে।ছবি:সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
২০১১ সালের মার্চে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের আগে নগরের সৌন্দর্য বর্ধনের জন্য টাইগার পাস মোড়ে বড় আকারের বাঘের ভাস্কর্যটি স্থাপন করে নগর কর্তৃপক্ষ।
একই সময় বাটালি হিলের পাদদেশে সড়কের উভয় পাশে আরো দুটি বাঘের ভাস্কর্য স্থাপন করা হয়।
