২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শালিখায় ধর্ষণ চেষ্টার অভিযোগে দুইভাই গ্রেপ্তার

মাগুরার শালিখা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 07:59 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার বিকাল ৫টায় উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হচ্ছেন- কৃষ্ণপুর গ্রামের ই¯্রাফিল শেখের ছেলে আলাউদ্দিন ও সালাউদ্দিন ।

শালিখা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, গত ১৭ মে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলা দায়েরের পর থেকেই দুই ভাই পলাতক ছিল বলে জানান ওসি।

তিনি জানান, আদালতের মাধ্যমে তাদের জেলে হাজতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।