২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে মাদক মামলায় এক পরিবহন সুপারভাইজারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আলী আকবর আসামির উপস্থিতিতে এ রায় দেন।

একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মালেক মুন্সী বাবু (৫১) পাবনা সুজানগর এলাকার মতলব মুন্সীর ছেলে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এম  এ রহিম সাংবাদিকদের জানান, ২০১০ সালের ১৭ জুলাই কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী মর্ডান পরিবহনের একটি বাস থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ মালেককে আটক করে র‌্যাব।

পরে এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।