২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নৌকাডুবি, ৫ ছাত্রী নিখোঁজ

পাবনা সদরে পদ্মা নদীতে নৌকা ডুবে প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ ছাত্রী নিঁখোজ হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার দুপুরে এই দুর্ঘটনায় নিখোঁজরা হল ভাদুরিয়া ডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুলু খাতুন, রহিমা খাতুন, ময়না খাতুন, চম্পা খাতুন ও শারমিন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম বলেন, উপবৃত্তির টাকা তুলতে ভাদুরিয়া ডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়েল শিক্ষার্থীরা নৌকায় করে সুখচর পোলচুরিতে যাচ্ছিল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকায় ২০/২৫ জন শিক্ষার্থী ছিল। নদীতে নৌকা ডুবে যাওয়ার পর অনেকে সাঁতরে কূলে উঠতে পারলেও পাঁচ ছাত্রীকে পাওয়া যাচ্ছে না।