২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 12:03 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

রোববার বিকালে দুরছাপুর ও সান্দিকোনা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মালেক নেওয়াজ (৪৫) আহত হন।

সোমবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দুরছাপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

কেন্দুয়া থানার ওসি মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছের কাঁঠাল পাড়া নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ঝগড়া থেকে সংঘর্ষ শুরু হয়।

এতে নেওয়াজসহ দুই গ্রামের অন্তত চারজন আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   

ওসি আরো বলেন, এ ঘটনায় সান্দিকোনা গ্রামের হাছেন আলী (৪০), আক্কাছ উদ্দিন (৪১) ও কালাম মিয়াকে (৪৫) আটক করা হয়েছে।