২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-জয়দেবপুর নতুন ট্রেন চালু

ময়মনসিংহ থেকে জয়দেবপুর পর্যন্ত নতুন একটি ট্রেন চালু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 10:02 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

ডিজেল ইলেকট্রিক মালটিপোল ইউনিট- ডেমো কমিউটার ট্রেন সার্ভিসটি রোববার বিকালে উদ্বোধন করেন রেলমন্ত্রী মজিবুল হক।

এ সময় তিনি বলেন, যাত্রী সেবা বাড়াতে আসন্ন ঈদে দেশের সবকটি রুটে স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হবে।

এছাড়া এসব ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করার কথাও জানান তিনি।

নতুন ট্রেনটি প্রতিদিন ছয়শ যাত্রী নিয়ে দুবার ময়মনসিংহ  ও জয়দেবপুরের মধ্যে যাতায়াত করবে।