২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী বিশ্ববিদ্যালয় খুলছে ২০ অগাস্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ২০ অগাস্ট খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

বিশ্ববিদ্যালয় নিবন্ধক মো. মমিনুল হক রোববার বলেন, ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ১৯ অগাস্ট দুইটি আবাসিক হল (ভাষা শহীদ আবদুস সালাম ও বিবি খাদিজা) খুলে দেয়া হবে।

তবে রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খেলা থাকলেও অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রেশন সায়েন্স বিভাগের পাঠদান বন্ধ থাকবে।

এ দুটি বিভাগের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না। পরিচয়পত্র ছাড়া ১৯ তারিখে কাউকে হলে ঢুকতে দেয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিভিন্ন দাবিতে আন্দোলনরত অ্যাপ্লাইড কেমিষ্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা গত ২৯ জুন দুই প্রভাষককে একটি কক্ষে ১৮ ঘন্টা আটকে রাখেন।

এ ঘটনায় ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ২ ছাত্রকে জরিমানা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২ জুলাই বিকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাংচুর করেন। এরপর অনিদির্ষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন।