রামপুরায় সন্ত্রাসীর গুলিতে যুবকের মৃত্যু
রাজধানীর রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রামপুর টিভি ভবনের পিছনের গলিতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. উজ্জ্বল (৩০)।
রামপুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইফতারের আগ মূহুর্তে উজ্জ্বলকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় উজ্জ্বলকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, টিভি ভবনের সামনে একটি হত্যাকাণ্ডের আসামি ছিল উজ্জ্বল। চার বছরের বেশি সময় জেলে থাকার পর পাঁচ মাস আগে জামিনে ছাড়া পায় সে।
নিজেদের মধ্যে অন্তঃকোন্দল এই হত্যাকাণ্ডের কারণ বলে তার ধারণা।
উজ্জ্বলের বাসা রামপুরার উলন রোডে।
