২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরামপুরে ভারতীয় পণ্য আটক

দিনাজপুরের বিরামপুর থেকে বিপুল ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 12:48 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

শনিবার ভোরে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি ৪০ ব্যাটালিয়নের (ফুলবাড়ী) অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরামপুর ও কাটলা বিওপির সদস্যরা বিরামপুর সীমান্তের পাঁচটি স্থানে অভিযান চালায়।

উদ্ধার হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে দুটি মোটরসাইকেলসহ ৩৬০ বোতল ফেনসিডিল, গরু মোটাতাজাকরণসহ নেশাজাতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, প্রসাধনী ও ভারতীয় শাড়ি।

এসব পণ্যের আর্থিক মূল্য ৪২ লাখ ৬৮ হাজার টাকা বলে জানান তিনি।

চলতি বছর জানুয়ারী থেকে জুন পর্যন্ত বিজিবি ৪০ ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন স্থান থেকে ১২ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।