রাজবাড়ীতে দুর্ঘটনায় নিহত ১
রাজবাড়ী সদরে শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের বেলগাছী বাজারের কাছে এ দুর্ঘটনায় নিহত মো. জালালউদ্দিন মন্ডল (৫০) কালুখালীর গোপালপুর গ্রামের নূর মোহাম্মদ মন্ডলের ছেলে।
রাজবাড়ী সদর থানার এসআই অলোক কুমার জানান, জালাল তার সঙ্গী মুন্নুকে নিয়ে ফরিদপুরের বোয়ালমারী থেকে রাজবাড়ী যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাককে সাইড দিতে গেলে মোটরসাইকেল চালক জালাল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গী আহত মুন্নু প্রামানিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
