২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ আসামি ও ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে ডাকাতি মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 03:11 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আব্দুর রউফ জানান, শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় মো. ফিরোজকে (২৮)।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনও পায় পুলিশ।

গ্রেপ্তার ফিরোজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশ কর্মকর্তা রউফ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বলেন, ২০১১ সালে নগরের বেসরকারি ডায়গনস্টিক সেন্টার ‘শেভরন’ ডাকাতি মামলার আসামি ফিরোজ এর আগেও অস্ত্রসহ গ্রেপ্তার হযেছিলেন।

তবে, জামিন পেয়ে বেরিয়ে আসেন তিনি।

এদিকে বায়েজিদ থানার আরেফিন নগর এলাকা থেকে ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে মোহাম্মদ হোসেন (৩০) ওরফে বার্মাইয়া হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ থানার উপ-পরিদর্শক এস এম আতিক উল্লাহ। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই করে ‘হামজা গ্রুপ’ নামের একটি চক্র। হোসেন ওই দলের সদস্য।

সম্প্রতি আদালত থেকে একটি মামলায় হোসেনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওই পরোয়ানার ভিত্তিতেই হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই আতিক।