জয়পুরহাটে ফেনসিডিলসহ ট্রাক আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে পুলিশ ফেনসিডিল বহনকারী একটি ট্রাক আটক করেছে।
শুক্রবার দুপুরে বেড়াখাই এলাকায় ট্রাকটি আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পাঁচবিবি থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে পুলিশের একটি টহল দল ট্রাকটিকে ধাওয়া করে। তখন চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে এক হাজার ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
