২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ট্রলারবোঝাই কাঠ জব্দ, আটক ৪

পটুয়াখালীর লোহালিয়া নদীতে অভিযান চালিয়ে ট্রলারবোঝাই কাঠ উদ্ধার করেছে বনবিভাগ ও পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার ভোররাতে শহরের পুরান বাজার সংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়।

এ সময় ট্রলারটি জব্দ এবং ট্রলার থেকে চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন আরিফুর রহমান আসলাম, মো. সোলায়মান, মেহেদী হাসান ও আব্দুর রহমান। এদের সবার বাড়ি গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায়।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগেই তারা কাঠবোঝাই ট্রলারটির খবর পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।

সদর থানার উপ-পরিদর্শক মো. মমিন উদ্দিন জানান, চোরাই কাঠবোঝাই ট্রলারটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল।