যুগ্ম-সচিব হলেন ৩২৬ কর্মকর্তা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মেয়াদের শেষ সময়ে এসে ৩২৬ জন উপ-সচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম-সচিব করা হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যারা পদোন্নতি পেয়েছেন তারা ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৮৬ ব্যাচে সরকারি চাকরিতে যোগ দেন।
এর আগে গত বছরের ৮ ফেব্রুয়ারি একযোগে জনপ্রশাসনের ৬৪৯ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।
তাদের মধ্যে ১২৭ জনকে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব, ২৬৪ জনকে উপ-সচিব থেকে যুগ্ম-সচিব এবং ২৫৮ জন জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপ-সচিব পদে পদোন্নতি পান।
ওই পদোন্নতির সময় ৮৪ ও ৮৫ ব্যাচের শতাধিক উপ সচিব বাদ পড়েছিলেন, এবার তাদের পদোন্নতি দিয়ে যুগ্ম-সচিব করা হয়েছে। আর নতুন করে ৮৬ ব্যাচের কর্মকর্তারা এবার পদোন্নতি পেয়েছেন বলে কর্মকর্তারা জানান।
