২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জামায়াতকর্মীদের  ভাংচুর, বোমাবাজি

টানা চতুর্থ  দিনের হরতালে খুলনা নগরীতে একটি ট্রাকে ভাংচুর  এবং দুটি  হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 09:14 AM

Updated : 23 Aug 2022, 11:12 AM

খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ জানান,  বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর খানজাহান আলী সড়কে মডার্ন ফার্নিচার মোড়ে  জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছির বের করে একটি ট্রাকে ভাংচুর চালায়।

এ সময় দুটি  হাতবোমার বিস্ফোরণ  ঘটিয়ে পালিয়ে যায় তারা।

হরতালে নগরীতে  গণপরিবহন চলাচল করছে। ট্রেন ও লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে।

জামায়াত-শিবিরের নাশকতা এড়াতে নগরী জুড়ে টহল দিচ্ছে পুলিশ, র‌্যাব ও বিজিবি।