২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিএতে নতুন চেয়ারম্যান

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 03:05 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

একই সঙ্গে বিআরটিএ’র চেয়ারম্যান আ ল ম আব্দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে বুধবার পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জি এম সালেহ উদ্দিনকে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার বিশ্বাসকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে বদলি করা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব আকলিমা জহির রীতাকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ মহিউদ্দনকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিনা হককে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।

অন্যদিকে জেলভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (২য় পর্যায়) প্রকল্প পরিচালক নাসরিন আক্তার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব মো. ইউসুফকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

এসব রদবদলের বাইরে বুধবার তিন জন উপ-সচিব, একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।