২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের পর খুলনায় ট্রাকে আগুন

জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) একটি ট্রাকে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

দুপুর ২টা ১০ মিনিটে নগরীর নিরালা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা দুটি হাতবোমার বিস্ফোরণও ঘটায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি শাহবুদ্দিন আজাদ বলেন, জামায়াত-শিবিরকর্মীরা নিরালার তাবলীগ মসজিদের সামনের সড়ক থেকে ঝটিকা মিছিল বের করে।

তারা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পর সেখানে থাকা কেসিসির একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে বলে জানান ওসি।