কুষ্টিয়ায় মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে পুলিশ ওই যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করে।
নিহত নজরুল ইসলাম (২৮) রাজবাড়ী জেলার কালুখালী থানার মদাপুর গ্রামের সজির উদ্দিন শেখের ছেলে। তিনি গত মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন।
খোকসা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে আনা হলে পরিবারের সদস্যরা নজরুলকে সনাক্ত করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি হরেন্দ্রনাথ।
