মালয়েশিয়াগামী ছয়জন আটক টেকনাফে
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার অভিযোগে কক্সবাজারের টেকনাফ থেকে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার শাহপরীরদ্বীপ থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালয়েশিয়ার যাত্রাকালে এ ছয়জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে মাগুরার তিনজন, ঝিনাইদাহের একজন, ঢাকার একজন এবং ফরিদপুরের একজন রয়েছে।
এ ঘটনায় দালালদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
