২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরবাড়িতে জামাই খুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 01:19 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুরের শ্বশুরবাড়ি থেকে কামাল হোসেনের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।

কামাল একই গ্রামের আছালত হোসেনের ছেলে।

ঘটনার পর থেকেই কামালের শ্বশুর আব্দুল কুদ্দুস ও তার ছেলে বিদ্যুৎ পলাতক আছেন।

দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, বিকালে কুদ্দুস তার মেয়েজামাই কামালকে নিজ বাড়িতে ডেকে নেয়। তখন গরু বিক্রির টাকা আদায়কে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডাা হয়।

“একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে কুদ্দুস ও তার ছেলে বিদ্যুৎ কামালকে ব্যাপক মারধর করে। এতে কামাল ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর থেকেই কুদ্দুস ও বিদ্যুৎ পলাতক আছেন। কামালের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।