জয়পুরহাটে জামায়াত-শিবিরের ২৭ জন আটক
পিকেটিং করার সময় জযপুরহাটে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র বিরের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, মঙ্গলবার জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
পুলিশের সতর্ক অবস্থানের কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া জয়পুরহাটের পরিস্থিতি শান্তিপূর্ণ বলেও জানান তিনি।
হামিদুল আলম বলেন, সকাল থেকে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছিল।
এ ছাড়া শহরের বাটা মোড় এলাকায় পুলিশকে লক্ষ্য করে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির। পুলিশও পাল্টা সাত রাউন্ড গুলি ও এক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
