বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভোঙ্গা কাদিরাবাদ এলাকায় এ ঘটনায় নিহতরা হলেন, একই বাড়ির কালু হাওলাদারের ছেলে হোসেন হাওলাদার (৫৫) ও আব্দুল মজিদ হাওলাদারের ছেলে আরিফ হোসেন (২২)।
তাদেরকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সাইয়েদুর রহমান মৃত ঘোষণা করেন।
সাইয়েদুর রহমান জানান, বাড়ির বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
