চিকিৎসা শেষে দেশে ফিরলেন খোকা
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির নেতা সাদেক হোসেন খোকা।
সাদেক হোসেন খোকা, ফাইল ছবি
সেখানে তাকে অভ্যর্থনা জানাতে যান ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামসহ দলের বেশ কয়েকজন নেতা।
গত ৩০ জুন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপির সহ-সভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
এদিকে প্রায় পক্ষকাল পর দেশে ফিরে রাতেই দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তিনি।
