২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানের দোকানে ট্রাক, প্রাণ গেল দুজনের 

দিনাজপুরে বিরামপুর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পানের দোকানে উঠে গিয়ে দোকানি ও এক ক্রেতার মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 04:25 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

সোমবার সন্ধ্যায় বিরামপুর-ঘোড়াঘাট সড়কের বিজুল বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- দোকানি বয়েজ উদ্দিন (৭০) এবং ক্রেতা আলম মিয়া (৬৫)।

বয়েজ উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বিজুল গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং আলম মিয়া উপজেলার নলিয়ারপাড় গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, ভোজ্য তেলবাহী ট্রাকটি সড়কের স্প্রিডব্রেকারে ধাক্কা খেয়ে পাশের পানের দোকানে চলে যায়।

এতে ঘটনাস্থলেই আলম মিয়া মারা যান। গুরুতর অবস্থায় দোকনাদার বয়েজ উদ্দিনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

জনতা ট্রাকচালক রকিব উদ্দিনকে (৪৫) ধরে থানায় দিয়েছে বলে জানান ওসি নাসির উদ্দিন।