২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মালয়শিয়াগামী ১৪ জন আটক

সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে তিন ‘দালাল’সহ ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 01:10 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

সোমবার সকাল ১০টার দিকে কলাতলী এলাকার আবাসিক হোটেল আমিন ইন্টারন্যাশনালে এ অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে ১১ জন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

তিন ‘দালাল’ হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের লাল মিয়ার পুত্র ইমাম শরীফ (৩৯), একই এলাকার আবুল খাইরের ছেলে জহির আহমদ (৩২), টেকনাফ সদর ইউনিয়নের ছিদ্দিকের ছেলে দিল মোহাম্মদ (২৮)।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম জানিয়েছেন, আটক ১১ জনকে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো জন্য বেসরকারি সংস্থা ইপসা’র কাছে হস্তান্তর করা হয়েছে। তিন দালালের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে।