২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেকুয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

পূর্ব শত্রুতার জের ধরে কক্সবাজারের পেকুয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 11:54 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

সোমবার দুপুর ১২টায় পেকুয়া সদর ইউনিয়নের মুরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস ছত্তার (৬০) পেকুয়া সদর ইউনিয়নের মুরার পাড়ার কেরামত আলীর ছেলে।

এ ঘটনায় আহত মোকতার আহমদ (২৭), হুমাইরা বেগম (৩২), মোহাম্মদ আলী (৩৫), মিনা আক্তার (১৮), আক্তার হোছাইন (২৭), বশির আহমদ (৬৫), জুনু মিয়া (৪৩), আয়েশা বেগম (৪০), মো. মিজান (২০), মো. ওসমানকে (৩০) পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ওসি মঈন উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।