২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 10:50 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ এ আর মাসউদ আসামি উর্মি আক্তারের উপস্থিতিতে এ আদেশ দেন।

উর্মি দাউদকান্দি উপজেলার হাড়িয়ালা গ্রামের দৌলত মুন্সীর ছেলে সালাউদ্দিনের স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান জানান, সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে থেকে ফেরার পর ২০১১ সালের ২০ জুন তাকে চেতনানাশক ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে উর্মি। পরে স্বামীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

এ ঘটনায় পরদিন দাউদকান্দি থানায় উর্মি আক্তারকে আসামি করে মামলা করেন নিহতের ভাই জহিরুল ইসলাম।

উর্মি আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।