২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষে আহত ১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম আযমের রায় ঘোষণার পর সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার বেলা আড়াইটায় নগরীর মেন্দিবাগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

কোতয়ালী থানার ওসি নাসির উদ্দিন মোহাম্মদ জানান, রায়ের প্রতিবাদে মেন্দিবাগ এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে জামায়াত-শিবিরকর্মীরা।

এ সময় তারা প্রায় ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় ও একটি গাড়ি ভাংচুর করে।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিবিরকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫৫ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানান ওসি নাসির।

ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

তবে ছাত্র শিবিরের মহানগর শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ টিপু দাবি করেন, পুলিশের ছোঁড়া ছররা গুলিতে তাদের তিনকর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার আদালত যুদ্ধাপরাধ পরিকল্পনার অপরাধে ৯০ বছরের কারাদণ্ড দেয় ৯১ বছর বয়সী গোলাম আযমকে।