২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমকে নিয়ে বক্তব্যে অস্বীকৃতি বিএনপির

যুদ্ধাপরাধের মামলায় গোলাম আযমের বিরুদ্ধে রায় ঘোষণার সময় তার বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 06:55 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে রায় পড়ার সময় সকাল ১১টা ৩২ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এই বিষয়ে প্রশ্ন করা হয়।

জবাবে তিনি বলেন, “এই সংবাদ ব্রিফিং হয়েছে- প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে। এই বিষয়বস্তুর বাইরে আমরা এখন অন্য কোনো বিষয়ে কথা বলবো না।”

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর একাত্তরে আমির ছিলেন গোলাম আযম।