২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারের খাবারে রঙ মেশানোয় জরিমানা

ইফতারে ক্ষতিকর রঙসহ বিভিন্ন রাসায়নিক মেশানো এবং ফরমালিনযুক্ত আম বিক্রির অপরাধে আটজনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

রোববার বিকালে উত্তরার রাজলক্ষী কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই সাজা দেয়া হয় বলে র‌্যাবের হাকিম এএইচএম আনোয়ারা পাশা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইফতারের খাবার আকর্ষণীয় করতে ক্ষতিকর রঙ এবং খাবার সাদা করতে হাইড্রোজ ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা।

এছাড়া তিনটি ফলের দোকানে আমে উচ্চ মাত্রার ফরমালিন পাওয়া যায় বলে তিনি জানান।

অপরাধ স্বীকার করায় আটজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।