২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি উপাচার্যের বাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণ

মধ্যরাতে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 03:48 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শুক্রবার রাত ১২টায় উপাচার্য আব্দুল হাকিম সরকারের  বাড়িরে সামনে এই বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এরপর উপাচার্যের বাড়ির পাহারায় অতিরিক্ত পুলিশ দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে উপাচার্য ভবনে দায়িত্বরত বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১২টার দিকে হঠাৎ তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ পাই। তবে সাথে সাথে আশপাশে গিয়ে কাউকে দেখতে পাইনি।”

ইবি থানার ওসি গাজী রুহুল ইমাম বলেন, “শুনেছি তিনবার শব্দ হয়েছে। তবে তা ককটেল না হয়ে পটকার শব্দও হতে পারে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলতাফ হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান তিনি।

নিরাপত্তার জন্য উপাচার্যের বাসভবনের কাছে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি।