২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া সদরে শুক্রবার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 12:29 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

সিলেট-কুমিল্লা মহাসড়কের সুলতানপুরে এ দুর্ঘটনায় নিহতরা হলেন নরসিংদীর রায়পুরার বিপুল মিয়া (৩০) ও মোশাররফ হোসেন (২৮)। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, একটি মোটরসাইকেলে এ দুই যুবক কসবার দিকে যাচ্ছিলেন।

বিকাল সাড়ে ৪টার দিকে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে, বলেন এসআই আতিক।