ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকের সঙ্গে মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনিট্রাক চালক নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ছেনখালী সেতু এলাকায় এ দুর্ঘটনায় নিহত তাজুল ইসলাম (২২) গোপালগঞ্জের পুরান মানিকদী গ্রামের হান্নান শেখের ছেলে।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধুখালী থানার উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার ছেনখালী সেতু এলাকায় ঢাকাগামী একটি আম বোঝাই মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনিট্রাক চালক তাজুল ইসলাম মারা যায়।
আহত হয় আরো তিনজন।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
