চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ
চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তিনটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
বুধবার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করে।
পরে নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর ওয়াসা মোড় এবং জিইসি মোড় সংলগ্ন ইউনুসকো সেন্টারের সামনে থেকে এসব বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
অবৈধ বিলবোর্ড উচ্ছেদ ও অপসারণ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
কর্পোরেশনের তথ্য অনুযায়ী, নগরীতে ৩২১টি অবৈধ বিলবোর্ড চিহ্নিত করা হয়েছে।
