২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছেলে খুন করেছে মাকে’

শেরপুর পৌরসভায় মাকে হত্যার অভিযোগে মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 05:04 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

সোমবার সন্ধ্যায় শহরের ঢাকলহাটি কামারিয়া মহল্লার হামেতন বেগম (৪৮) ‘খুন’ হন।

মঙ্গলবার হামেতনের ছেলে আমেজ উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করা হয়।

আমেজ উদ্দিন মাকে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। 

শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সোমবার সন্ধ্যায় হামেতন বেগমকে ছেলে আমেজ উদ্দিন বাড়ির টিউবওয়েলের কাছে মাটিতে মুখ ঠেসে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরে লাশ ঘরে নিয়ে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এ কাজে আমেজকে সহায়তা করেন তার স্ত্রী রাশেদা বেগম।

পরদিন এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।

লাশ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে ছেলে মাকে হত্যার পুরো ঘটনা বলেছেন পুলিশকে।

ঘটনার পর থেকে তার স্ত্রী রাশেদা পালাতক রয়েছেন।

ওসি আরো বলেন, এ ঘটনায় নিহতের ভাই আইনাল ওরফে কাপসুল বাদী হয়ে আমেজ ও রাশেদাকে আসামি করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।