জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে শূন্য আসনে ভর্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) কোর্সে শূন্য আসনে ভর্তির সময় বাড়ানো হয়েছে।
চলতি মাসের ১১-১৫ তারিখের মধ্যে শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ভর্তি হতে পারবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থী অন-লাইনে আবেদন করতে পারেনি কিংবা আবেদন করেও ভর্তি হতে পারেনি তারা শূন্য আসনে ডিগ্রি (পাস কোর্সে ভর্তি হতে পারবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info এবং www.nu.edu.bd থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
