বিহারে বোমা হামলা: বান্দরবানে প্রতিবাদ মিছিল
ভারতের বিহারে বৌদ্ধদের তীর্থস্থান বুদ্ধগয়ায় সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে বান্দরবানে মৌন মিছিল করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
মঙ্গলবার জেলা সদরের রাজার মাঠ থেকে এই মিছিল বের হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বোমা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হাতে প্লেকার্ড এবং ব্যানার বহন করেন।
গত রোববার (৭ জুলাই) ভোরে বিহারের বুদ্ধগয়ায় সন্ত্রাসীদের সিরিজ বোমা হামলায় দুই বৌদ্ধভিক্ষুসহ অন্তত পাঁচজন আহত হন।
