২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন আগে ফিরছেন প্রধানমন্ত্রী

বেলারুশ সফর শেষে নির্ধারিত সময়ের এক দিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 08:44 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

যুক্তরাজ্য ও বেলারুশ সফরে গত বৃহস্পতিবার ঢাকা ছেড়েছিলেন শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী, তার ফেরার কথা ছিল আগামী বৃহস্পতিবার।

তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এ এফ এম আমিনুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী ১০ জুলাই ফিরে আসছেন।

যুক্তরাজ্য সফর শেষে প্রধানমন্ত্রী এখন বেলারুশ রয়েছেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচের সঙ্গে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বৈঠকে হবে।

বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বি-পক্ষীয় কয়েকটি চুক্তির পর যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথাও রয়েছে এদিন।

যুক্তরাজ্য সফরে বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

পুরনো খবর:

আট দিনের সফরে গেলেন প্রধানমন্ত্রী