ডাকাতের হামলায় যুবদল নেতা আহত
নোয়াখালী সদরে ডাকাতের হামলায় যুবদলের স্থানীয় এক নেতাসহ ছয়জন আহত হয়েছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন যুবদলের এওজবালিয়া ইউনিয়ন শাখার সভাপতি আবদুর রহিম (৩৫), আবদুর রহমান (৩৩), জয়নাল আবদিন (৪৫), আবুল খায়ের (৭০), রজিনা (২৫) ও আবদুল কাদের (২৫)।
তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও আহতরা জানান, রাত ২টার দিকে ১৫/১৬ জন ডাকাত যুবদল নেতা আবদুর রহিমের বাড়িতে প্রবেশ করে। তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।
বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতরা কুপিয়ে ও পিটিয়ে তাদের আহত করে।
