সাভারে আবাসিক হোটেল থেকে ৭৭ জন আটক
ঢাকার সাভারে তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সাভার ইন আবাসিক হোটেল, ইউনাইটেড আবাসিক হোটেল ও নিরালা আবাসিক হোটেলে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ একটি যৌথ দল।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভার বাজার বাসস্ট্যান্ডের তিনটি আবাসিক হোটেল থেকে ৫০ তরুণ ও ২৭ তরুণীকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীও রয়েছে।অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা জানান।
